কাপ্তাই পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

157

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসারের সাথে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা সোমবার (৩০আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.শাহিনুর রহমান সকলকে যথাযথ স্বাস্থ্য বিধী এবং সরকারের সকল নিয়ম-নীতি মেনে জন্মাষ্টমী উদযাপন করার অনুরোধ জানান।
এ সময় কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর প্রসাদ ধর, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, ব্রিকফিল্ড সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি দুলাল মল্লিক, সম্পাদক কাজল বরণ দাশ, চৌধুরীছড়া মন্দির কমিটির সভাপতি রতন দাশ,সম্পাদক আশীষ দাশ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির এটিএসআই খায়রুল ইসলাম এবং এটিএসআই শাহেদ উপস্থিত ছিলেন।
সভা শেষে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সনাতনি নেতৃবৃন্দকে নিয়ে কয়েকটি মন্দির পরিদর্শন করেন।