বান্দরবানের পাশাপাশি অন্যান্য উপজেলায়ও শিশু পার্ক নির্মাণ করা হবে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

302

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-শিশুদের বিনোদনের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যয়ে দেড় একর জমি নিয়ে বান্দরবান উদ্বোধন করা হল শিশু পার্ক।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সদরের সেগুনবাগিচা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বান্দরবানের প্রথম শিশু পার্কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতেও শিশু পার্ক নির্মাণ করা হবে এবং শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এই শিশুপার্ক অনেকটাই কাজে আসবে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া, ঠিকাদার মো.খোরশেদ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তথ্যমতে, নবনির্মিত এই শিশু পার্ক পৌরসভার কাছে হস্তান্তর করা হবে এবং এই শিশু পার্কে বিনোদনের জন্য ইলেকট্রনিক মিনি ট্রেন,মেরী গো-রাউন্ড,রং ডং, স্প্রীং ঘোড়া, কম্বাইন্ড সুইংসহ ১১রকমের রাইড স্থাপন করা হয়েছে।