বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপনে কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে প্রথম

223

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক প্রামাণ্য চিত্র উপস্থাপন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে কাচালং মডেল সরকারী উচ্চ বিদ্যালয়।
এটি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা ও প্রকৃত মুক্তিযুদ্ধাদের নিকট হতে সরাসরি প্রশ্ন করে তাঁদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা জানার অন্যতম প্রয়াস। উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।