রোয়াংছড়িতে নবাগত ইউএনও সাথে বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের শুভেচ্ছা বিনিময়

327

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়িতে নবাগত ইউএনও মো: আব্দুল্লাহ আল জাবেদের সাথে সেনাবাহিনীর অব: সাবেক ওয়ারেন্ট অফিসার ও রোয়াংছড়ি হিল এ্যাডভেঞ্চার সমিতির সভাপতি নুচমং মারমা, রোয়াংছড়ি উপজেলা ট্যুরিষ্ট সমিতির সাধারণ সম্পাদক চিংনু মারমা ও সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা, কচ্ছপতলি হোটেল ট্রেডিশনাল এন্ড আবাসিক হোটেল ম্যানেজার মেসিংপ্রু মারমা ও মংসাই মারমা, নুসিং মারমা,পর্যটন এলাকারস্থ বেদতাকুম রেস্টুরেন্ট এন্ড হোটেলে ম্যানেজার অংসিংনু মারমাসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (১০ আগষ্ট) শুভেচ্ছা বিনিময়কালে সাক্ষাৎকারীদের নানা বিষয়ে তুলে ধরা হলে নির্বাহী কর্মকর্তার মো: আব্দুল্লাহ আল মাজেদ আশ্বাস দিয়ে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাযা করণীয় আছে, সব সার্বিক সুযোগ সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি পর্যটন এলাকার নিরাপত্তা ব্যাপারে খোঁজ খবর নিয়ে তিনি আরো বলেন পর্যটন এলাকার খোলে দিলে যাতে পর্যটক সমস্যা না হয়, সে দিকে লক্ষ রেখে কাজ করা পরামশ্যে দেন।