রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বরকল উপজেলায় সেলাই মেশিন বিতরণ

248

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বরকল উপজেলায় বেকার ও দুস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বেকার ও দুস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে বরকল উপজেলার ৫৭জন বেকার ও দুস্থ মহিলাদের মধ্যে ৫৭টি সেলাই মেশিন বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বিতরণকৃত সেলাই মেশিনগুলি সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে আয়বর্ধনমূলক কাজে ব্যবহারের জন্য পরামর্শ দেন।
বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং তাদের সাবলম্বী করতে বর্তমান সরকার সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদ হতে মহিলাদের আর্থসাজিক উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে।
চেয়ারম্যান আরো বলেন, সেলাই মেশিনের মাধ্যমে পরিবারগুলো যেন তাদের দুঃখ কষ্ঠ দুর করে আত্মস্বাবলম্বী হতে পারে। আর এই সেলাই মেশিনগুলো নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার একটি বড় অবলম্বন। তাই সঠিকভাবে এগুলোর ব্যবহার যাতে হয়।