করোনার কারণে রাঙ্গামা‌‌টি হাসপাতা‌লে অপা‌রেশন থি‌য়েটারের কার্যক্রম বন্ধ

348

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-একের পর এক নার্স, ডাক্তারদের শরীরে ক‌রোনা ধরা পড়ার কারণে অব‌শে‌ষে বন্ধ ক‌রে দেয়া হল রাঙ্গামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লের অপা‌রেশন বিভাগের সকল কার্যক্রম। জেনা‌রেল হাসপাতালের ওটি ইনচার্জ করোনা পজিটিভ হওয়ায় সকল প্রকার সার্জারি অপারেশন (ওটি) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গে‌ছে, গত ৬ মে থেকে রাঙ্গামাটি জেনা‌রেল হাসপাতা‌লে এ‌কে এ‌কে ডাক্তার, নার্স ও আয়ার শরী‌রে ক‌রোনা ভাইরাস ধরা প‌ড়ে। তা‌দের সংস্প‌র্শে হাসপাতা‌লে কর্মরত যারা ছিলেন সবাই এখন কোয়া‌রে‌ন্টি‌নে। তাই, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ওটি আপাততঃ সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, হাসপাতালে নরমাল ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সেবা চলমান আছে। শুধু রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ওটি আপাততঃ বন্ধ রাখা হয়েছে। আর সিজা‌রিয়ান বিষয়‌টি দেখবে মা ও শিশু হাসপাতাল (মাতৃমঙ্গল)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: শওকত আকবর বলেন, এভাবে যদি আমাদের চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা পজিটিভ আসে এবং তাদের সংস্পর্শে থাকাদের যদি আমরা কোয়ারেন্টাইন করি তাহলে হাসপাতাল চালানো কঠিন হয়ে পড়বে। তবে জরুরি বিভাগে চিকিৎসা সেবার কার্যক্রম চলমান র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।