করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দায়িত্ব কাঁধে নিল সামাজিক সংগঠন উন্মেষ

270

রাঙ্গাামাটিঃ-মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দায়িত্ব কাঁধে নিল সামাজিক সংগঠন উন্মেষের সদস্যরা। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে রাঙ্গামাটি প্রবেশমুখ মানিকছড়িতে সকল যানবাহন, চালক-সহকারী ও যাত্রীদের ব্লিচিং স্প্রে করে। জেলা প্রশাসনের বার্তা পেয়ে সেখানে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।
এদিকে, সামাজিক সংগঠন উন্মেষের সভাপতি বিটন চাকমা ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ চাকমা জানান, মহামারী করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে নিজেদের উদ্যোগে রাঙ্গামাটিবাসীকে সুরক্ষা করতে এই কাজ করে যাচ্ছি। তবে পানি সমস্যাসহ বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। অনেক কষ্ট করে পানি সংগ্রহ করে স্প্রে’র কাজ চালিয়ে যাচ্ছি। আর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে এখানে জনগণকে হাত ধুয়ার জন্য যে একটি বেসিন বসিয়েছে ঠিকই, কিন্তু সেখানে পানি নেই। তাই অনেক দূর থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে সকল যানবাহন, চালক-সহকারী ও যাত্রীদের স্প্রে করতে হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের পানি, ব্লিসিং পাউডার ও জীবানুমুক্ত ঔষধ সরবরাহ করা হয় তা হলে যতদিন করোনা ভাইরাস সংক্রমন থাকবে ততদিন আমরা কাজ চালিয়ে যাবো।
অন্যদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রিটন বড়ুয়া বলেন, পানি না থাকার কারণে তাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। উন্মেষের সদস্যরা আমাকে জানানোর পর আমি তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আর উম্মেষের এই উদ্যোগ একটি মহৎ উদ্যোগ। আর তাদের এই উদ্যোগকে চলমান রাখতে যার যার অবস্থান থেকে আমাদের সবাইকে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তাই যতদিন জনগণের সেবার জন্য তারা কাজ চালিয়ে যাবেন ততদিন আমি তাদের পাশে থাকবো এবং তাদের সাহায্য সহযোগিতা করে যাবো। এ দুর্যোগে তরুণরা আমাদের সবার দায়িত্ব নেওয়ার সাহস দেখালে আমরা পারব করোন ভাইরাসকে ঠেকাতে।