রাঙ্গামাটিঃ-ছাত্র ছাত্রীদের কাছে স্কুলকে বন্ধু হিসাবে পরিচিতি করে তুলতেই রাঙ্গামাটি শিশু নিকেতন নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিশু নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি গৌতম দেওয়ান। তিনি বলেন, শিশু কিশোররা যাতে স্কুলকে ভয় না করে বন্ধু হিসাবে মনে করে প্রতিদিন স্কুলে এসে নতুন নতুন শিক্ষা গ্রহণ করতে পারে জন্য শিক্ষকদের আরো বেশী মনোযোগী হতে হবে।
১৭সোমবার (ফেব্রুয়ারী) রাঙ্গামাটি শিশু নিকেতনের কম্পিউটার ল্যাবের উদ্বোধন করতে গিয়ে স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিশু নিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি গৌতম দেওয়ান এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিশু নিকেতনের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জানে আলম, শিশু নিকেতনের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নিরূপা দেওয়ান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, শিশু নিকেতনের পরিচালনা পর্ষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সদস্য আব্দুল হামিদ, শিশু নিকেতনের অধ্যক্ষ মঈন উদ্দিন মিন্টু, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুরসহ অন্যান্য সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও কম্পিউটার ল্যাবের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
