সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সমন্বয়ক হিসেবে মনোনিত হলেন মোঃ শাহজাহান

874

রাঙ্গামাটিঃ-সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্র্যনিবার্হী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা আনা ও সমন্বয় করণে লক্ষ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিন পার্বত্য জেলায় মোঃ শাহজাহানকে সমন্বয়ক মনোনীত করে পার্বত্য চট্টগ্রামের সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চেয়ারম্যান এ এন এম মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক হিরণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুজ বিপ্লবের মসৃণ রাজপথে পরিবেশ, প্রকৃতি, জীব-বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সু-রক্ষাসহ দেশের জাতীয় সম্পদ রক্ষায় সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মোঃ শাহজাহান অতন্ত্র প্রহরী হিসেবে অগ্রনী ভূমিকা পালন করবে। আর মেধা, সততা, আনুগত্য, দক্ষতাগুণে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সর্বোচ্চ ত্যাগী স্বীকার করে নিজেকে নিয়োজিত রেখে দেশের জাতীয় সম্পদ রক্ষায় এগিয়ে যাবে।
এদিকে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্র্যনিবার্হী সংসদের এক জরুরী সিদ্ধন্তে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান মোঃ শাহজাহানকে সমন্বয়ক মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ ফজলুল করিম, সাধারণ সম্পাদক শাকিব হোসেন তামিম, বান্দরবান জেলার সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক আল আমিন, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, খাগড়াছড়ি জেলার সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সভাপতি বাপ্পি চৌধুরী, সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়া জেশন।