রাঙ্গামাটিঃ-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, মেজর মহীউদ্দিন ফারুকী, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তারা।
প্রস্তুতি মূলক সভায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক তিনদিন ব্যাপি বইমেলার কর্মসূচি গ্রহণসহ গৃহিত অন্যান্য নানান কর্মসূচি তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে কার্যকরী ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।
