সোহেল রানা, দীঘিনালাঃ-প্লাস্টিকের আগ্রাসানে মৃ-শিল্প বিলুপ্তির পথে। প্লাস্টিকের ব্যবহার এত বেড়েছে যে, মৃ-শিল্পে জিনিস পত্রও প্লাস্টিক দিয়ে তৈরি করে বাজারের বিক্রি করছে। আগে দিনে কৃষকেরা তাদের গৃহস্থলী কাজের জন্য মৃ-শিল্পিকে অগ্রিম টাকা দিয়ে চালুন, কুলা, চাঙ্গারী, ওড়া, খাঁচা তৈরি করে নিত। গরম থেকে বাঁচা জন বাঁশ বেত দিয়ে হাত পাখা, তাল পাতার পাখা দিয়ে বাতাস করে মনে প্রশান্তি পেত। আর ঘুমানোর জন্য ব্যবহার করত শীতল পাটি। আর এখন এসব কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিকে দিয়ে তৈরি গৃহস্থলী কাজে ব্যবহৃত তৈজসপত্র।
খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী নতুন বাজারের মৃ-শিল্পের খাঁচা, ওড়া, চাঙ্গারী বিক্রি করতে আসা বিনয় চাকমা বলেন, আগে মত চাহিদাও কম বেঁচা হয় না, এখন বাজারের প্লাস্টিকের তৈরি সবকিছু পাওয়া যায়।
অনার্থ আশ্রম পাড়ার শিখা রানী বলেন, আমি নিজে খাঁচা, ওড়া, চাঙ্গারী তৈরি করে স্থানীয় বাজারের বিক্রি করি। এখন বাজারের প্লাস্টিকের তৈরি সব পাওয়া যায় তাই আমাদের বানানো গুলো কম চলে।
