শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সেবা নিশ্চিত করতে অনলাইনের মাধ্যমে স্থায়ী বাসিন্দা সনদ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন এমনটাই জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের ডিজিটাল সেবাই এখন বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে রাঙ্গামাটি জেলাবাসী প্রথম অনলাইনের মাধ্যমে অতি সহজেই স্থানীয় বাসিন্দার সনদ গ্রহন করতে পারবে। আমাদের এই অনলাইন সনদ বিতরণে আমরা জনগনকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা জনগনের মাঝে এই অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক মাস জেলা উপজেলার ইউনিয়নে মাঠ পর্যায়ে কাজ করবো এবং আমাদের লক্ষ্য আছে এই স্থানীয় বাসিন্দার সনদটি আমরা সম্পূর্ণ রুপে অনলাইনেই নিয়ে আসবো। জনগনের যে ডিজিটাল বাংলাদেশের আমাদের যে প্রধান উদ্দেশ্য সরকারী সেবাকে সহজ করা এবং জনগনের দৌড় গৌড়ায় সরকারি সেবা পৌছে দেওয়া। আমরা একজন মানুষ তার বাড়িতে বসেই এই এখন অনলাইনের তার স্থানীয় বাসিন্দার সনদ গ্রহন করতে পারবে বলে জানান জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ
রবিবার (২৬জানুয়ারী) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইসিটি কমিটির সভায় এ কথা জানানো হয়।
উক্ত জেলা আইসিটি কমিটির সভায় এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার তাপশ ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেয়ারা বেগম সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন এসময় উপস্থিত ছিলেন।
