বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নিকট ২৪০ পিচ কম্বল হস্তান্তর

254

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটির শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে ২৪০ পিচ কম্বল রাঙ্গামাটি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ২৪০ পিচ কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, আশা এনজিও’র রাঙ্গামাটি ডিস্ট্রিকের সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ সমসের আলী। রাঙ্গামাটির এরিয়া ম্যানেজার ইব্রাহিম খলিল, ব্রাঞ্চ ম্যানেজার এক শ্রীনাল বড়ুয়া, ব্রাঞ্চ ম্যানেজার দুই মুশফিকুর রহমানসহ রাঙ্গামাটি জেলার আশা’র আঞ্চলিক ব্যবস্থাপকগণ।
এসময় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, সরকারের পাশাপাশি রাঙ্গামাটির হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য আশা এনজিও এগিয়ে এসেছে। আমরা চাই এনজিওদের পাশাপাশি শীতার্ত মানুষের জন্য সমাজের বিত্তশালী মানুষেরা এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে।
আশা এনজি’ওর রাঙ্গামাটি সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ সমসের আলী বলেন, গত কয়েকদিন ধরে প্রচন্ড শীত কাপছে রাঙ্গামাটির মানুষ। ঠান্ডাজনিত রোগে বিপর্যস্ত জনস্বাস্থ্য। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জনজীবন। আশা শীত নিবারণের জন্য রাঙ্গামাটিবাসীর জন্য কম্বল দিয়ে সহযোগিতা করছে।