নাইক্ষ্যংছড়িঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার আর এই সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আজ পাহাড়ে শান্তি প্রতিষ্টিত হয়েছে এবং শিক্ষা ও উন্নয়ন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
এসময় তিনি আরো বলেন, যোগাযোগ বিছিন্ন বাইশারীকে উন্নত যোগাযোগ ব্যবস্থায় নিয়ে এসেছি। শিক্ষার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠা করে শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌছানোর ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে আলোর ঝিলিক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ্, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, এলজিইডির নিবাহী প্রকৌশলী আবু সাদাত মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (পিডি) মোঃ আবদুল আজিজ, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীসহ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, দুর্গম এই পার্বত্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন আগের চেয়ে অনেক সুন্দর। এমনকি প্রতিটি বিদ্যালয়ের লেখাপড়ার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই সরকারের আমলে স্কুলের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা কার্যক্রমও দিন দিন এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যার আন্তরিকতায় তিন পার্বত্য জেলায় হাজার হাজার কোটি টাকার বেশি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১৩টি উন্নয়ন কাজের উদ্ধোধন করেন। উদ্ধোধন হওয়া উন্নয়ন কাজগুলো হলো, এলজিইডির তত্ত্বাবধানে ৩৫টি কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৫টি কাজ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪ কোটি ১০লাখ টাকা ব্যয়ে ৪টি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭ কোটি ৩২লক্ষ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন কাজ।
কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থরকৃত প্রকল্প গুলো হচ্ছে: ঈদগড়-বাইশারী রাস্তা কার্পেটিং দ্বারা প্রশস্তকরণ কাজের ভিত্তি ভিত্তিপ্রস্তুর স্থাপন, বাইশারী বাজার থেকে দৌছড়ি বাজার লংগুদুর মূখে ৩৩কি:মি: আর,সি,সি গার্ডার ব্রিজ এবং উন্নয়ন কাজ উদ্বোধন, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসার ভবন নির্মাণ ভিত্তিপ্রস্তুর, বাইশারী বাজার থেকে চাক পাড়া যাওয়ার পথে রাজঘাটার ফাঁরি খালের উপর আর,সি,সি গার্ডার ব্রিজ উদ্বোধন, বাইশারী কলেজ একাডেমিক ভবন, উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তুর।
