বিলাইছড়িঃ-বিলাইছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠা র্বাষিকী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পালন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফিরোজুর রহমান (বাবলু রানা) সঞ্চালনায় ও আলোচনা সভায় যুবলীগের সভাপতি অংশেপ্রু র্মামা (বেলাল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপষ্ঠিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা।
সভায় অন্যাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক(ভারপ্রাপ্ত)সভাপতি অংচাকই কার্ব্বারী, সাবেক সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সাবেক যুগ্নসাধারন সম্পাদক চাথোয়াই র্মামা, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরুন কান্তি তঞ্চঙ্গ্যা, আওয়ামীলীগ বিলাইছড়ি ইউনিয়ন শাখার সভাপতি উৎপল র্মামা এবং আরো উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:শাহজান।
সভায় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু র্মামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত দাশ রুবেল, ২নং কেংড়াছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি মো:এমদাত, ১নং বিলাইছড়ি ইউনিয়নে যুবলীগের সভাপতি প্রিয়জয় তঞ্চঙ্গ্যা ও যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
শুরুতে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এবং আলোচন শেষে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পারিসমাপ্তি ঘটে।
