নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রির্পোটিং প্রশিক্ষণ’ কর্মশালার সমাপ্তি হয়েছে।
রোববার বিকালে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ মূল্যায়ন ও সনদ বিতরণের মধ্য দিয়ে দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনের কর্মশালায় বিভিন্ন ধরণের রিপোটিং, শিশু ও নারী বিষয়ক রিপোটিং এবং ভাষা ব্যবহার বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, ইংরেজি দৈনিক ডেইলি সান’র বিজনেস সম্পাদক মো. জিয়াউর রহমান।
সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র (পিআইবি) কনিষ্ঠ প্রশিক্ষক মো. শাহ আলম।
কর্মশালা শেষে বিকালে প্রশিক্ষণের মূল্যায়নের জন্য কর্মশালায় অংশগ্রহণকারী ৩০জন গণমাধ্যমকর্মীকে সনদ প্রদান করা হয়।
