আঞ্চলিক সংগঠনগুলো আ.লীগের নেতা-কর্মীদের অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করে- দীপংকর তালুকদার এমপি

376

শাহ আলম, রাঙামাটি: পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠনগুলো আওয়ামীলীগের নেতা-কর্মীদের জোড় করে অস্ত্রের মুখে সংগঠন থেকে পদত্যাগ করতে বাধ্য করে এমন অভিযোগ করেছেন রাঙামাটির স্থানীয় সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

আজ সোমবার (২৮ অক্টোবর ২০১৯) সকালে রাঙামাটির জুড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের যেকোন রাজনৈতিক সংগঠন করার অধিকার রয়েছে। কিন্তু আঞ্চলিক সংগঠনগুলো পাহাড়ের সাধারণ জনগনসহ আওয়ামীলীগের নেতা-কর্মীদের হুমকি দেয় দল পদত্যাগ করার জন্য, পাহাড়ীদের আওয়ামীলীগের রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে। আওয়ামীলীগের জনপ্রিয়তা ঢলে হুমকি ধামকি ভেসে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জুড়াছড়ি উপজেলার সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা সঞ্চালনায় সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য বাবলা মিত্র, চারু বিকাশ চাকমা, সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

পাহাড়ের অবৈধ অস্ত্রধরীদের প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ অস্ত্র দিয়ে যারা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দিন শেষ হয়ে এসেছে। সম্মেলনের মধ্যদিয়ে ত্যাগী ও আদর্শবান কর্মীদের স্থান দিয়ে সংগঠনকে শক্তিশালী করে, পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের জন্য নিজ নেতা-কর্মীদের আহব্বানজানান তিনি।

এর আগে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে   বর্তমান কমিটির সভাপতি প্রবর্তক চাকমাকে পুনরায় সভাপতি ও বর্তমান কমিটির দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু   বিকাশ চাকমাকে সম্পাদক করে উপজেলাআওয়ামীলীগের এ সম্মেলন   শেষ হয়।