রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে ২দিন ব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাঙ্গামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। আলোচনা সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)’র মহা পরিচালক জাফর ওয়াজেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)’র উপ পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন, পিআইবি কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লাহ শাহরিয়ার, রাঙ্গামাটি প্রে ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
এতে শিশু অধিকার সনদ, ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন, সিডও সনদ/ প্রতিবন্ধী শিশু অধিকার ও নারী উন্নয়ন নীতিমালা বিষয়ে রিপোর্টিং এর মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করে প্রশিক্ষণ পরিচালনা করেন, জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লাহ শাহরিয়ার। বাংলাদেশের সংবাদপত্রে শিশু ও নারীকে উপস্থাপন বিষয়ে রিপোর্টিং এর মৌলিক বিষয় সম্পর্কে অবহিত করে প্রশিক্ষণ পরিচালনা করেন, পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ।
দ্বিতীয় দিনে রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ধরনের রিপোটিং, শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং, শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং এর ভাষা ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন ডেইলি সান এর বিজনেস সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বিকেলে শিশু নারী উন্নয়নমূলক প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের করনীয় সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান করবেন পিআইবি কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। এর পর প্রশিক্ষণ মুল্যায়ন ও বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও আলোচনা সভায় বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট (পিআইবি)’র মহা পরিচালক জাফর ওয়াজেদ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশিক্ষণে রাঙ্গামাটি কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশগ্রহন করেন।
