সোহেল রানা, দীঘিনালাঃ-“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’’ এই প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৬অক্টাবর) দীঘিনালা থানার উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমীতে সামনে গিয়ে শেষে হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সীমা দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মাহমুদ আক্তার লাকি, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে মাদক কার্বারী মাদক পাচার বা সেবন করতে পারবে না। তাই মাদক কার্বারীদের গোপন আস্তানা চিহ্নিত করতে, সবাই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
