এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন-প্রতাপ চন্দ্র বিশ্বাস

269

‌দীঘিনালাঃ-খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস দীঘিনালা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাসেম, সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নব কমল চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সকলকে সার্বিক সহযোগীতা করতে সকলের প্রতি আহবান জানান।