নিজস্ব প্রতিবেদক:“জীবনের আগে জীবিকা নয়, সড়–ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পালিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি পৌরসভা থেকে একটি র্যালী বের হয়ে হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামালের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক ইসমাইল, অটোরিক্স চালক কল্যান সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ যান বাহন মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
