নাইক্ষ্যংছড়িতে পাচঁ দফার দাবীতে ফারিয়ার মানববন্ধন

207

নাইক্ষ্যংছড়িঃ-বেতন বৃদ্ধিসহ পাচঁ দফা দাবিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ (ফারিয়া) নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সদস্যরা। শনিবার (১৯ অক্টোবার) বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচী পালন করেন তাঁরা।
এসময় উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ (ফারিয়া) সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদ্দীনের সঞ্চালনায় এতে উপস্থিত ও বক্তব্য রাখেন ফারিয়ার কার্য-নির্বাহী কমিটির উপদেষ্টা এম,এম সোহেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সুপন দাশ, সদস্য আবু ছিদ্দীক মানিক, লিটন দত্ত, এস,এ শাহীন, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমূখ।
উক্ত সভায় উপস্থিত সকলের প্রতি নাইক্ষ্যংছড়ি ফারিয়ার পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে কর্মসূচীর সহযোগিতা কামনা করা হয়।