বাঙ্গালহালিয়া কলেজের সরকারিকরণে প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন

425

রাজস্থলী প্রতিনিধি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ সরকারিকরনের প্রজ্ঞাপন জারি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাজস্থলীএলাকাবাসী, কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কলেজসূত্রে জানা যায় , গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ অধিশিখা স্বারক- ৩৭.০০.০০০০.০৭০.৩৮.০০১.১৭-৩৫ স্বারক মুলে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস প্রজ্ঞাপনে উল্লেখ করেছেন সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরন বিধিমালা-২০১৮ এর আলোকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া কলেজ ০৭ অক্টোবর ২০১৯ তারিখ হতে সরকারি করা হলো।

এদিকে রাজস্থলীর বাঙ্গালহালিয়া কলেজ সরকারী করনের খবর বাঙ্গালহালিয়াতে ছড়িয়ে পরলে এলাকাবাসীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন আ.লীগ সরকারেই কথা দিয়ে কথা রাখেন। এটার বাস্তব উদাহরণ বাঙ্গালহালিয়া কলেজের সরকারিকরণ।

এলাবাসীর আবেদনে সাড়া দিয়ে বাঙ্গালহালিয়াবাসীর কলেজ প্রতিষ্ঠার দাবী পূরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।