মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই মৃত্যুতে চেয়ারম্যান রোমানের শোক প্রকাশ

342

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই আর নেই।

তিনি আজ রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাস ভবনে পরলোক গমন করেন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুরসহ স্বজনদের রেখে যান। বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই এর মৃত্যুতে রাঙামাটি সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমানসহ পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন।