নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গেøাবাল অ্যালায়েন্স অব ভ্যাকসিনস এন্ড ইমিউনাইজেশন (গ্যাভী) কর্তৃক ভ্যাকসিন হিরো সম্মানে ভুষিত হওয়ায় রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা আনন্দ র্যালী বের করে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বনরুপা চৌমুহনী থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে র্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুরতী বিকাশ চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি কিরন ধর চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কার্যনিবাহী সদস্য নিখিল কান্তি দে, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের সদর উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিপন বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে শুভেচ্ছা বানী প্রদান করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা
