বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১০০ একর নিজস্ব ভুমির উপর বান্দরবান বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলো। তিনি বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে ৫ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধান ও বাস্তবায়নাধীন প্রকল্প বান্দরবান বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ ইমাম আলি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ¤্রাসা খেয়াং, বান্দরবান বিশ^বিদ্যালয় এর রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আবছার, বিশ^বিদ্যালয়ের স্কুল অব বিজনেস স্টাডিজ এর ডীন প্রফেসর ডক্টর কাজী আহমদ নবী ও স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডীন প্রফেসর ডক্টর মোসলেহ উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, সহকারি প্রকৌশলী তুষিত চাকমা, উপ সহকারি প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইল্ট্রেনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, বান্দরবানে বিশ্ব-বিদ্যালয় স্থাপনের কাজ শুরুর মাধ্য,ে জেলাকে শিক্ষানগরীতে রুপান্তর করার স্বপ্ন পূরণ হলো। আগামীতেও বান্দরবানের শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বান্দরবানে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।
