বাঘাইছড়িতে অস্ত্রসহ জেএসএসের সক্রিয় সদস্য কিরণ বিকাশ চাকমা আটক

695

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সারোয়াতলী ইউনিয়নের মইষপুজ্জ্যা এলাকায় বুধবার (১৯ জুন) ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, নগদ অর্থ, মোবাইল সহ একজনকে আটক করেছে। আটককৃতের নামে কিরণ বিকাশ চাকমা (৫২) পিতাঃ আনন্দ মোহন চাকমা।

আটককৃত কিরণ বিকাশ চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং বিগত ১৮ মার্চ ২০১৯ তারিখের বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরর্বতী ৮ হত্যাকন্ডের অন্যতম পরিকল্পনাকারী বলে প্রাথমিক ভাবে জানা যায়।

বাঘাইছড়ি থানা ইনচার্জ (ওসি)এম এ মন্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু সেনা জোনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশী কার্যক্রম শুরু করে কিরণ বিকাশ চাকমাকে আটক করে যৌথবাহিনী।

এসময় আটককৃত কিরণ বিকাশকে ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে পরবর্তীতে তার স্বীকারোক্তী অনুযায়ী তার বাসস্থান হতে একটি দেশীয় বন্দুক, ০৪ টি মোবাইল ফোন ও চাঁদা গ্রহণের রশীদ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোনের একটি অভিযান দল । নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে। এব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চায় সেনাবাহিনী।