নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সকলের সহযোগীতা এবং সম্মিলিত প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। আর সবার সহযোগিতা পেলে রাঙ্গামাটি পৌর এলাকাকে একটি আধুনিক পৌর এলাকা হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাবো।
শুক্রবার (২৪ মে) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় রেস্তোরা মালিক সমিতির সভাপতি শামীম খাঁনের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি ব্যাবসায়ী ফেডারেশনের সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক এ নেকবর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সজল ঘোষ, রমাজান আলী প্রমুখ।
এই সময় রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী আরো বলেন, এই মাস ইবাদদের মাস তাই এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা অন্য পরিসরে বসে ঠিক করবো কিভাবে আমরা সকলে মিলে শহরটাকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে পারি। অতিথিদের বক্তব্য শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে আমন্ত্রিত অতিথিবৃৃন্দসহ রেস্তোরা মালিকগন ইফতারে অংশ গ্রহন করেন।
